ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

উইকেট স্লো মনে হয়েছে: সাদমান ইসলাম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৪২ রান করে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। এদিন বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে হাফ সেঞ্চুরি করেন ওপেনার সাদমান ইসলাম। ১৫৪ বল খেলে ৫৯ রান করে আউট হন তিনি।


দিনের খেলা শেষে সাদমান ইসলাম বলেন, ‘আমি ভালো অনুভব করছিলাম। উইকেট স্লো মনে হয়েছে। আমি আমার পরিকল্পনায় অনড় ছিলাম। দীর্ঘ সময় ব্যাট করতে চেয়েছি। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি। দিন শেষে রান ভালোই হয়েছে। আমরা ভালো শুরু করেছিলাম। দলীয় স্কোর বড় করতে হলে ভালো পার্টনারশিপ দরকার হবে। তারা (সাকিব-লিটন) ভালো খেলছে। এভাবে খেলে যেতে হবে।’


বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এদিন বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো শুরু করলেও বড় স্কোর করতে পারেননি। ব্যক্তিগত ২৫ রানে আউট নাজমুল হোসেন শান্ত। মুশফিকুর রহিম আউট হয়ে যান বক্তিগত ৩৮ রানে। দিন শেষে সাকিব আল হাসান ৩৯ রান করে ও লিটন দাস ৩৪ রান করে অপরাজিত থাকেন।

ads
ads
ads

Our Facebook Page